বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে রোভার স্কাউটস এর বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 27, 2024

মেহেরপুর নিউজ:

রোভার স্কাউটস অঞ্চলের গৌরবের ৫০ বছর উদযাপন উপলক্ষে মেহেরপুরে রোভার এর বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জেলার রোভার সদস্যদের দিনব্যাপি বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভার লিডার আনোয়ার হোসেন, জেলা সম্পাদক ফররুখ আহমেদ, জাহির হোসেন চঞ্চল, আসাদুজ্জামান, মোনারুল ইসলাম।দিনব্যাপী প্রশিক্ষনে মেহেরপুর জেলার বিভিন্ন কলেজের ১২০ রোভার সদস্য অংশগ্রহণ করেন।