বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে র‌্যাবের অভিযানে বোমা উদ্ধার ।। গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

June 23, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ জুন: মেহেরপুরে র‌্যাবের পৃথক দুটি অভিযানে একটি বোমা, ছাত্র শিবিরের গঠনতন্ত্র এবং ৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্প সুত্র জানিয়েছেন, শনিবার রাত সাড়ে এগারটার দিকে মেহেরপুর শহরের বেড়পাড়ার আলা উদ্দীনের বাড়ির গোলার নীচ থেকে ১টি বোমা ও ছাত্র শিবিরের গঠনতন্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

অপরদিকে,র‌্যাবের একই  দল শনিবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর-কাথুলী-গাংনী সড়কের চৌগাছা নামক স্থানে লোকাল বাস তল্লাশি চালায়। এসময় মাদক ব্যবসায়ী গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের নজরুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।