বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে র‌্যাব-৬ ও পুলিশের রাতভর যৌথ অভিযান।।ডাকাত ও খুনের ২ আসামীসহ গ্রেফতার ১১ জন

By মেহেরপুর নিউজ

March 20, 2012

জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০মার্চ: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্প ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৬ জন ডাকাত,২ জন খুনি ও ৩ জন হত্যা মামলার (১৬৪ ধারায় জবানবন্দীর) আসামী আটক করেছে। ডাকাতী মামলায় আটককৃতরা হলেন,মেহেরপুর সদর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আব্দুল খালেক (২৭),একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে বাবু (২৬), আশরাফপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে কাটু(৩০), একই গ্রামের রমজান আলীর

ছেলে আজহারুল ইসলাম (২২),জাকির বিশ্বাসের ছেলে মজিবুর রহমান (২৮) ও মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের আমির বিশ্বাসের ছেলে আসলাম(২৮)। এছাড়া মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের জাবারুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামী আব্দুল কুদ্দুস (৩৯), একই গ্রামের দলিল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ(৩৭)। এছাড়াও ১৬৪ ধারায় জবানবন্দীর আসামী রশিকপুর গ্রামের মিনারুল ইসলাম (৫০),সাদ আলী (৪৯) ও লাল মিয়া (৫২)। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব আসামীদের আটক করেছে। র‌্যাব-৬ গাংনী অফিসের ক্যাম্প কমান্ডার লেঃ সাজ্জাদ রায়হান জানান, ডাকাতী মামলার আসামীরা সংঘবদ্ধভাবে বিভিন্ন এলাকায় ডাকাতী করে বেড়াত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরেই ডাকাতী করে বেড়াত। ডাকাতদের কাছ থেকে ২ টি রামদা,১ টি দাও ও ৫ টি ধারাল হাসুয়া উদ্ধার করা হয়েছে। এদিকে মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের জাবারুল ইসলাম হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী রশিদ ও কুদ্দুস আলী র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কাহিনী বর্ণনা করেন। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।