শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’ পালিত

By মেহেরপুর নিউজ

September 08, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর:

‘শিক্ষার আলোয় সুশাসন, নিশ্চিত হবে উন্নয়ন’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হলো আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’২০১৩। আজ রোববার সকাল ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে আন্তজার্তিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে একটি র‌্যালী মেহেরপুর ড. শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে  এসে শেষ হয়।

সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,মেহেরপুর সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা । সভায় বক্তব্য রাখেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আনোয়ার পারভেজ। এছাড়া জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করছে স্ব স্ব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।