বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে র‍্যাবের অভিযানে পলাতক আসামী আটক

By মেহেরপুর নিউজ

December 08, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরে র‍্যাবের অভিযানে প্রতারণার মামলা এজাহারভূক্ত পলাকত আসামী মোস্তাফিজুর রহমান ওরফে টিটু (৪৪) কে আটক করা হয়েছে। আটককৃত টিটু মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে।

বুধবার বিকেলে র‍্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপি বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে টিটুকে আটক করা হয়। আটককৃত টিটুর নামে একটি প্রতারণার মামলা রয়েছে । মামলার পর থেকে সে পলাতক ছিল।