টপ নিউজ

মেহেরপুরে লকডাউনের প্রথম দিনে সেনাবাহিনীর অভিযান

By মেহেরপুর নিউজ

July 01, 2021

মেহেরপুর নিউজ:

সাত দিনের কঠোর লকডাউন মেহেরপুরে সর্বাত্মক পালিত হচ্ছে। কঠোর লকডাউনের প্রথম দিনে সেনাবাহিনীর মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে যশোর সেনানিবাস ১৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর আসিফের নেতৃত্বে সেনা সদস্যরা মেহেরপুর থেকে শুরু করে মুজিবনগর হয়ে বিকালের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালান।

এসময় পথচারীদের দাঁড় করিয়ে বাইরে আসার কারণ জানতে চান এবং পরবর্তীতে বাইরে না আসার আহ্বান জানান। এদিকে এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসকের সাথে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তাদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান ছাড়াও যশোর সেনানিবাস ১৭ ফিল্ড আর্টিলারির রেজিমেন্টের সি ও লেঃ কর্নেল রিয়াজ, পুলিশ সুপার এস এম, মুরাদ আলি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর রহমান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম প্রমূখ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।