টপ নিউজ

মেহেরপুরে লকডাউনে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা

By মেহেরপুর নিউজ

June 27, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা ব্যাপী লকডাউন ঘোষনার ৪র্থ  দিনে লকডাউন বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছেন।

মেহেরপুরে করোনা সংক্রমণ মারাত্বক আকার ধারন করেছে । যে কারনে গত ২৪ জুন  মেহেরপুর জেলা প্রশাসাশক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জেলা ব্যাপী ১৪ দিনের লকডাউন ঘোষনা করেন। যার কারনে  রবিবার লকডাউনের ৪র্থ দিনে উপজেলা ব্যাপী উপজেলা নির্বাহী অফিসার শহরের হোটেল বাজার মোড় সহ বিভিন্ন এলাকায় কঠোর নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের একটি দলকে সহযোগিতা করতে দেখা গেছে।

অভিযান পরিচালনাকালে  মাক্স ছাড়া কেউ বাড়ীর বাহিরে না যাওয়ার আহবান জানান। তিনি বলেন,অযথা  দোকানে বসে আড্ডা দেয়া বা ঘোরাঘুরি করা যাবে না । যদি কেউ বিনা প্রয়োজনে বাড়ীর বাহিরে আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া মেহেরপুর থানা পুলিশ  লকডাউন বাস্তবায়নে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়ে তদারকি ও সাধারন মানুষকে সচেতন করার জন্য তৎপর দেখো গেছে।