বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে লকডাউনে কর্মহীন পরিবারকে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

By মেহেরপুর নিউজ

July 08, 2021

মেহেরপুর নিউজ:

কোভিড-১৯ দূর্যোগ মোকাবিলায় সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ ও ত্রান সামগ্রী উপহার বিতরণ ।

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের কর্মহীন, চা বিক্রেতা, ফুচকা বিক্রেতা, সেলুন কর্মী, ফেরিওয়ালা, তালিকাভূক্ত ভিক্ষুকদের মাঝে ১০ কেজি চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ১কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২০০ গ্রাম সেমাই, ২ কেজি আলুসহ সাবান,মাস্ক ও নগদ ৫শ টাকা করে বিতরন করা হয়।

বৃহস্পতিবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়নের ৩শ জনের মধ্যে এ সকল খাদ্য সামগ্রী বিতরন করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান উপস্থিত থেকে বুড়িপোতা ইউনিয়নের ৩শ জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। এসময় বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।