টপ নিউজ

মেহেরপুরে লকডাউন কার্যকর করতে প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান

By মেহেরপুর নিউজ

July 01, 2021

মেহেরপুর নিউজ:

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার  সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

মেহেরপুরে প্রথম দিনে  কঠোর লকডাউন কার্যকর করতে মেহেরপুর জেলা প্রশাসনসহ সেনাবাহিনী ও পুলিশের যৌথ্য অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদুল আলম, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মিথিলা দাস সহ জেলা প্রশাসনের অন্যান্য সহজারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মেহেরপুর শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে হোটেল বাজার মোড়, কাঁসারি বাজার, বড়বাজার,ওয়াপদার মোড়, কলেজ মোড় এলাকায় ব্যাপক অভিযান চালান।

অভিযান চলাকালে অযথা ঘোরাফেরা না করার আহ্বান জানিয়ে তাদেরকে সতর্ক করিয়ে দেওয়া হয়। মেহেরপুর সদর থানার পুলিশের এসআই শুভ সহ পুলিশের অন্যান্য সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।