বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের এডভোকেসি সভা

By মেহেরপুর নিউজ

June 25, 2020

মেহেরপুর নিউজ:

লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার উদ্যোগে “কান্ট্রি ওয়াইড এ্যাডভোকেসি ওয়ার্কশপ অন হেলদি লাইফ স্টাইল ফোকাসিং হেলথ ডায়েট, ওবিসিটি, ফিজিক্যাল ইন্যাক্টিভিটি,এক্সেসিভ সল্ট এন্ড সুগার ফর নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল ” প্যাকেজের আওতায় মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাসের সভাপতিত্বে এডভোকেসী সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম মোশাররফ হোসেন প্রমুখ।