মেহেরপুর নিউজঃ মেহেরপুরে শিশুদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে ‘লিটিল স্টার শপ’-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানের সামনে এ শপের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মানিক হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির আহ্বায়ক আনোয়ারুল হক কালু। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা শপটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।