বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শত ঘন্টা মুজিব চর্চা বিষয়ক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

July 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতবর্ষে শত ঘন্টা মুজিব চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে “বঙ্গবন্ধু দর্শন ও বাংলাদেশের বর্তমান অর্থনীতি” বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা বিষয়ক অনুষ্ঠানের ও মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এম.পি।

অনুষ্ঠানে জুমের মাধ্যমে অংশগ্রহণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য প্রমূখ।