টপ নিউজ

মেহেরপুরে শত ঘন্টা মুজিবচর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 20, 2021

মেহেরপুর নিউজ:

মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠিত ” বঙ্গবন্ধুর প্রেরণায় বাঙালিত্ব শোষিত ও বঞ্চিত মানুষ ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস। জুমের মাধ্যমে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদক এম এ খালেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ।