মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থকায় মোটর সাইকেল মালিকদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
আজ মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসনের সহকরী কমিশনার সাবরিনা শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল শহরের বিভিন্ন এলাকায় ওই আদালত বসিয়ে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মোটর সাইকেল মালিকদের নিকট থেকে প্রায় ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।