মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ নভেম্বর: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতালের ২য় দিন আজ মঙ্গলবার মেহেরপুর জেলা বিএনপি পিকেটিং করেছে।
জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হকের নেতৃত্বে বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি’র শাহজীপাড়াস্থ কার্যলয় থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে পিকেটিং করে। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আনোয়ারুল হক কালু,জেলা যুবদলের আহবায়ক প্রভাষক ফয়েজ মহাম্মদ,সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,জেলা ছাত্রদলের সভাপতি মোস্তাকিন,ওমর ফারুক লিটন,মীল আলমগীর ইকবাল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।