বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ আবু সাঈদ ক্লাব ভাঙচুর

By মেহেরপুর নিউজ

December 02, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড নতুন পাড়ার শহীদ আবু সাঈদ ক্লাব ভাঙচুর করা হয়েছে। রবিবার দিবাগত রাতের কোনো এক সময় শহীদ আবু সাঈদ ক্লাব ভাঙচুর করা হয়।

জানা গেছে কতিপয় দুর্বৃত্তরা ক্লাবের পিছন গেটের তালা ভেঙে ক্লাবের ভিতরে প্রবেশ করে ভিতরে থাকা পোস্টার, ব্যানার সহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।