মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুর রাজ এন্টার প্রাইজের উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মাঠে শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মাহবুবুল হক, সাংবাদিক মিজানুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক নুরুল আশরাফ রাজিব। পরে প্রধান অতিথি খেলোয়ারদের সাথে পরিচিত হন। টুর্নামন্টে মোট ১০টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী দিনে সততা ক্রীড়া চক্র ও বাগান পাড়া একাদশ নিজ নিজ খেলায় জয়লাভ করে। খেলায় সততা ক্রীড়া চক্র সোহেলে দেয়া একমাত্র গোলে ডাবতলা একাদশকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় বাগান পাড়া একাদশ ৪-১ গোলে এমসিসিকে পরাজিত করে। বিজয়ী দলের সুমন ৩টি , সুজন ১টি এবং বিজীত দলের আনন্দ ১টি গোল করে।