মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর: মেহেরপুর রাজ এন্টারপ্রাইজের উদ্যোগে মল্লিক পাড়া মাঠে অনুষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি টুর্ণামেন্টে সততা ক্রীড়া চক্র জয়লাভ করেছে।
রোববার বিকালে সততা ক্রীড়া চক্র ২-১ গোলে সিক্স ষ্টারকে পরাজিত করে। বিজয়ী দলের সোহেল ও একরাম এবং বিজীত দলের রাকিব ১টি করে গোল করে।