খেলাধুলা

মেহেরপুরে শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে বাগান পাড়া একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

September 08, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ সেপ্টেম্বর: মেহেরপুর রাজ এন্টার প্রাইজের উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে বাগান পাড়া একাদশ জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত খেলায় বাগান পাড়া একাদশ ৩-০ গোলে রাজ এন্টার প্রাইজকে পরাজিত করে। বিজয়ী দলের সুমন ২ টি ও সুজন ১টি গোল করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ডাব তলা একাদশ রাজ গ্রুপের সাথে গোল শুন্য ড্র করে।