খেলাধুলা

মেহেরপুরে শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে অনুরাগ একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

September 09, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ সেপ্টেম্বর: মেহেরপুর রাজ এন্টার প্রাইজের উদ্যোগে মেহেরপুর মল্লিকপাড়া মাঠে অনুষ্ঠিত শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবলে রাগে অনুরাগ একাদশ জয়লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় রাগে অনুরাগে  একাদশ ২-০ গোলে ডেভিড বয়েজকে পরাজিত করে। বিজয়ী দলের সেতু একাই ২ টি গোল করে। এদিকে একই মাঠে অনুষ্ঠিত দিনের অপর খেলায় ডেঞ্জার বয়েজ একাদশ ও সিস্ক স্টার এর মধ্যে অনুষ্ঠিত দিনের অপর খেলাটি ১-১  গোল  ড্র হয়। নাহিদ ও সজিব নিজ নিজ দলের পক্ষে গোল করে।