খেলাধুলা

মেহেরপুরে শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুর করার লক্ষ্যে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

September 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ সেপ্টেম্বর: মেহেরপুর রাজ এন্টার প্রাইজের উদ্যোগে মেহেরপুর মল্লিক পাড়ায় শহীদ আব্দুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুর করার লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকালে টুর্নামেন্ট কমিটির আহবায়ক নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুমন রেজা, শান্ত ,তুহিন, জিকো, শফি প্রমুখ। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেবে।