বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ দিবসে মাসুদ অরুনের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ

By Meherpur News

February 21, 2026

মেহেরপুর নিউজঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুরের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালে মাসুদ অরুন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।