বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ পুলিশ সদস্যের পরিবারকে ঈদ উপহার প্রদান

By Meherpur News

March 17, 2026

মেহেরপুর নিউজঃ পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী দেশপ্রেমিক পুলিশ সদস্যের পরিবারের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এক পুলিশ সদস্যের পরিবারের মাঝে এ উপহার তুলে দেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

এ সময় তিনি শহীদ পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও পুলিশ বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।