বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

By Meherpur News

June 01, 2026

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, বিএনপি নেতা আলমগীর খান ছাত, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সম্পাদক সাইদুর রহমান এবং গোলাম ফারুক প্রমুখ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও উন্নয়নে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।