বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 14, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ ডিসেম্বর: মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় ও শোকের আবহে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে পালিত হয়েছে বদ্ধিজীবী দিবস।এই উপলক্ষে আজ শুক্রবার প্রথম সকালে মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জয়নাল আবেদীন এর নেতৃত্বে মেহেরপুর জেলা আওয়ামীলীগ.জেলা যুবলীগ,শহর আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মেহেরপুরের কলেজ মোড়ে অবস্থিত গণকবর স্মতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার আব্দুল মতিন,শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম.সাধারন সম্পাদক আক্কাছ আলী,জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম সহ দলীয় নেতাকর্মীরা। অপরদিকে মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মিয়াজান আলীর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ,সদর উপজেলা আওয়ামীলীগ,জেলা ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মেহেরপুরের কলেজ মোড়ে অবস্থিত গণকবর স্মতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও বিকেলে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে মোমবাতি জালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে উদীচী শিল্পী গোষ্ঠি মেহেরপুর জেলা সংসদ।