বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 14, 2023

মেহেরপুর নিউজ:

গণকবরে পুষ্প মাল্য অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমন, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক প্রমুখ।

এদিকে এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত গণ-কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান জেলা বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে গণ কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় অন্যদের মধ্যে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।