মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন অবঃ আব্দুল মালেক, আলোচনা সভায় জুমের মাধ্যমে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন।
প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃত মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুদুল আলম, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর, মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।