খেলাধুলা

মেহেরপুরে শহীদ মুক্তিযোদ্ধা কারা বন্দী ক্রিকেট টুর্নামেন্ট ভাষা সৈনিক নজির হোসেন একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 15, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারী:

মেহেরপুর জেলা কারাগারের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় “পাপকে ঘৃণা কর: পাপিকে নয়” এ শ্লোগানকে সামনে রেখে কারা অভ্যন্তরে অনুষ্ঠিত শহীদ মুক্তিযোদ্ধা কারা বন্দী ক্রিকেট টুর্নামেন্টে ভাষা সৈনিক নজির হোসেন একাদশ জয়লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় নজির হোসেন একাদশ ৬ উইকেটে শহীদ হামিদ সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে শহীদ হামিদ সংঘ ১৪ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৪২ রান করে। দলের পক্ষে তোফাজ্জেল সর্বোচ্চ ১২ ও রবিউল ১০ রান করে।  নজির হোসেন একাদশের পক্ষে আলাউদ্দিন ও বরকত ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে  নজির হোসেন একাদশ ১০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে আলাউদ্দিন সর্বোচ্চ ১৪ রান করেন।