রাজনীতি

মেহেরপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

By মেহেরপুর নিউজ

April 29, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোটের ডাকা সারাদেশে ব্যাপী সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সকাল ৬ টা থেকে শুরু হওয়া হরতালে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। শহরে ইজিবাইক,রিক্্রা ভ্যান পুরোদমে চলাচল করলেও আভ্যন্তরিণ রুটে সবধরনের বাস চলাচল ব›দ্ধ রয়েছে। অফিস আদালতে লোকজনের উপস্থিতি রয়েছে স্বাভাবিক। অপরদিকে হরতালের চলাকালিন সময়ে সব ধরনের নাশকতা মোকাবেলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে মেহেরপুরের পুলিশ প্রশাসন জানিয়েছে।