বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শান্তিপূর্ন পরিবেশে ভোটগ্রহন শেষ।। চলছে গননা

By মেহেরপুর নিউজ

January 05, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ জানুয়ারী:

শান্তিপূর্ন ও সুষ্ঠ পরিবেশে মেহেরপুরে শেষ হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতীহীনবাবে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

আজ রোববার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মেহেরপুরের ২ টি আসনে ২টি পৌরসভা ও ১৮ টি  ইউনিয়নের ১৩৯ টি গুরুত্বপূর্ন ও ৩৯ টি সাধারন ভোট কেন্দ্রসহ মোট ১৭৮ টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৫ হাজার ৪০৯ জন পুরুষ এবং ২ লাখ ৩১ হাজার ২৩৩ জন মহিলা ভোটারসহ মোট ৪ লাখ ৫৬ হাজার ৬৪২ জন ভোটারের মধ্যে ২৫ভাগ থেকে ২৭ ভাগ ভোট পোল হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে নিশ্চিত করে বলতে ভোট গননা পর্যন্ত সময় লাগবে।