বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শান্তিপূর্ন ভোট গ্রহণ শুরু হয়েছে

By মেহেরপুর নিউজ

April 23, 2016

মেহেরপুর নিউজ, ২৩ এপ্রিল: ৩য় ধাপে মেহেরপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। সকাল ৮টা বাজার আগে থেকেই সাধারণ ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আমঝুপি সরকারী বালক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ও আ.লীগ প্রার্থী বোরহানউদ্দিন চুন্নু। তাদের ভোট দেয়ার পর সাংবাদিকদের বিজয় সূচক ভি চিহৃ প্রকাশ করেন। ৪টি ইউনিয়ন পরিষদে বিএনপি. আ.লীগসহ বিদ্রোহী ¯^তন্ত্র প্রার্থীসহ ১৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ১ লাখ ৩৫ হাজার ৯৫৯ জন ভোটারের ভোটগ্রহণ উপলক্ষে ৫৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এদিকে নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা লক্ষ্যে ২প্লাটুন বিজিবিসহ প্রয়োজনীয় সংখ্যক স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমান আদালত আইনশৃক্সখলা নিয়ন্ত্রন কাজে ব্যাস্ত রয়েছে।