বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শান্তি উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 28, 2023

মেহেরপুর নিউজ:

জামায়াত-বিএনপি’র হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে মেহেরপুরে শান্তি উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে শান্তি, উন্নয়ন সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর হোটেল বাজার এলাকা থেকে শুরু করে শান্তি, উন্নয়ন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ সুমন সরকার প্রমূখ।