বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শাহিন ব্রিজ স্কেলের শুভ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মৎস্য ভবনের কাছে শাহিন ব্রিজ স্কেলের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহীনুল ইসলামের মা মোছা: সুরাইয়া ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাহীন ব্রীজ স্কেলের শুভ উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আবু হানিফ বাবু, মেহেরপুর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সানোয়ার হোসেন সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী বাবলু মিয়া, শফিকুল ইসলাম, রেজাউল হোসেন, ইবাদত হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী শাহিনুল ইসলাম আগত সকল ব্যবসাহীদের স্বাগত জানান। এসময় তিনি ডিজিটাল পদ্ধতির এই ব্রিজ স্কেলে সকলকে সেবা নেওয়ার আহ্বান জানান। প্রসঙ্গত, এই স্কেলে সর্বোচ্চ ৯০ টন পর্যন্ত মালামাল খুব সহজেই ওজন করা যাবে।