বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষকদের অফিস ব্যবস্থাপনা ও কর্মপদ্ধতির উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 20, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি কলেজের উদ্যোগে  শিক্ষকদের অফিস ব্যবস্থাপনা ও কর্মপদ্ধতির উপর এল এন হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরের দিকে সরকারি কলেজ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণের অন্যদের মধ্যে সহযোগী অধ্যাপক খসরু ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন,আব্দুল্লাহ আল আমিন, ফুয়াদ খান সহ সরকারি কলেজের অন্যান্য শিক্ষকদের উপস্থিত ছিলেন।