বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষকদের ইন সার্ভিস ট্রেনিং অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 06, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইন সার্ভিস ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শিক্ষকদের ইন সার্ভিস ট্রেনিং অনুষ্ঠিত হয়।আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক তাজ উদ্দীন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক এ প্রশিক্ষণ অংশগ্রহণ করেন। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের একাডেমিক সুপারভাইজার মোঃ আনারুল ইসলাম প্রশিক্ষণ চলাকালীন সময় সেখানে উপস্থিত ছিলেন।