বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 03, 2023

মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালের দিকে উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কার্যালয় প্রাঙ্গণ শীতবস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি রবিউল ইসলাম উপস্থিত থেকে প্রায় ৪০ জন শীতার্তর মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সম্পাদক সানজিদা খাতুন, সহ সভাপতি শফিকুল ইসলাম, কালব এর ব্যবস্থাপক সুজয় বসু প্রমুখ উপস্থিত ছিলেন।