বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ও ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রবিউল ইসলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া কালব’র সহকারী জেলা ব্যবস্থাপক সুজয় কুমার বসু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, তমজিদা পারভীন, মোহাম্মদ ইয়াস নবী, মোঃ আব্দুল লতিফ প্রমূখ।