মেহেরপুর নিউজ, ১৯ অক্টোবর: মেহেরপুরে শিক্ষার্থীদের মানোন্নয়নে সচেতন অভিভাবকদের ভুমিকা অপরির্হায এই প্রতিপাদ্যে এ.এল.এম জিয়াউল হক ফেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় মিলনায়তনে প্রতিষ্ঠানটির সভাপতি এ.এল.এম জিয়াউল হকের সভাপতিত্বে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. পল্লাব ভট্রচার্য, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ।