বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ

By মেহেরপুর নিউজ

March 31, 2018

মেহেরপুর নিউজ, ৩১ মার্চ: মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীত প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজে শিক্ষার্থীদের শপথ গ্রহন করানোর মধ্যে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন শপথ বাক্য পাঠ করান।

এসময় অন্যদের মধ্যে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রুহুল কুদ্দুস টিটো সেখানে উপস্থিত ছিলেন।