মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বিরকত্বগাথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-সচীব নুরুল আমীন,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সেখানে কুইজ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।