বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Meherpur News

June 08, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পার্থ প্রতিমশীল, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির,সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুর রাহিম,মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উদ্দিন,আন নুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ আল আমিন হোসেন, আহম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শাহী উদ্দিন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌহিদুল ইসলাম, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধাক্ষ শামসুর রহমান টুটুল,আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব-উল আলম, মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক খসরু ইসলাম,মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাকের আলী, আনোয়ার হোসেন, করমদি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, মুজিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহরুল ইসলাম, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, জাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাইদ কামাল,জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন,সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার ছাবিদ আলী,সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার হাসনাইন করিম, শফিকুল ইসলাম, সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টুসহ জেলার বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাল্যবিবাহের প্রকোপ, শিক্ষার্থীদের ঝরে পড়া, ক্যাসিনো ও মাদকের প্রভাব সম্পর্কিত বিভিন্ন তথ্য ও উদ্বেগের বিষয় উঠে আসে।

অংশগ্রহণকারীরা এসব সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি, অভিভাবকদের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।