শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে শিক্ষার মানোন্নয়নে সমাবেশ আনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 31, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: মেহেরপুর বড় বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে  বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে এক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রহিমা খাতুন, কানিজ ফাতিমা, মোমেনা খাতুন, মাহবুব আরা, হানিফা সুলতানা, জুলি আরা খাতুন, নাজমা পারভীন, ফারজানা খাতুন প্রমুখ। পরে সেখানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।