বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষার মান উন্নয়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 31, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ আগস্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের  নিয়ে শিক্ষার মান উন্নয়নে এক মত বিনিময়  সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর কার্য়ালয়ের মহাপরিচালক আব্দুল জলিল। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসেন,মেহেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম,মেহেরপুর সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহসান আলী,মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার সুপার আলহাজ্ব সিদ্দিকুর রহমান,জেলা শিক্ষা অফিসার নিকিল রঞ্জন চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন,মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান,ভৈরব নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।