বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষা উদ্যান নার্সিং কোচিং সেন্টারের ক্লাস উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 11, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে শিক্ষা উদ্যান নার্সিং কোচিং সেন্টারের ক্লাস উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় শিক্ষা উদ্যান নার্সিং কোচিং সেন্টারের ক্লাস উদ্বোধন করা হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উদ্যান নার্সিং কোচিং সেন্টারের ক্লাস উদ্বোধন করেন।মেহেরপুরের সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা উদ্যান নার্সিং কোচিং সেন্টারের পরিচালক হাসানুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক মনিরুজ্জামান, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা।এর আগে শিক্ষা উদ্যান নার্সিং কোচিং সেন্টারের শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।