বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষা ও সাংস্কৃতিক মেলার বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক মেলার বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের পরিচালক আল-আমিন ইসলাম বকুল, উপাধাক্ষ শামসুর রহমান টুটুল। এর আগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।