মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগষ্ট: মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল আধিদপ্তরের উদ্যোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের লক্ষে এক আলোচনা সভা অয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসার ড. আ ফ ম শফিকুর রহমান, সরকারী কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ,মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার মাজাহারুল ইসলাম প্রমুখ।