বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

By Meherpur News

August 09, 2025

মেহেরপুর নিউজ:

আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম এবং জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ।

পরে সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়, নতুন দরবেশপুর দাখিল মাদ্রাসা, ইসলামনগর হোসানিয়া দাখিল মাদ্রাসা এবং গাংনী উপজেলার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় ও গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলীম মাদ্রাসায় ল্যাপটপ বিতরণ করা হয়।