বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিক্ষা সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

By Meherpur News

April 09, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতীম শীল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান।

পরে জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।