মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুলাই: নিখোঁজ হওয়া শিবির নেতাদের সন্ধান ও কেন্দ্রীয় সভাপতিসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ইসলামী ছাত্র শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। হরতালের কারণে মেহেরপুর থেকে দুরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ্ রয়েছে আভ্যন্তরিণ রুটে বাস চলাচল। তবে রিকসা,ভ্যান,নছিমন,করিমন,ইজিবাইক,সরকারি যান,ব্যক্তিগত যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। হরতালের পক্ষে কিংবা বিপক্ষে মিছিল-মিটিং এবং পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার ওসি জানান,শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। হরতাল চলাকালিন সময়ে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেহেরপুর পুলিশ প্রস্তুত রয়েছে।