বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে শিশুদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 13, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সেভ দ্য চিলড্রেনের উদ্যোগে শিশুদের জন্য কর্মসূচির সমাপ্তি ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।

বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ম্যানেজার হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বোরহান উদ্দিন আহমেদ চুন্নু,আনারুল ইসলাম, শাহ জামাল, নুর ইসলাম মৃধা, এনসিটিএফ সভাপতি মেহরাব হোসেন প্রমূখ।